Logo

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ২২:১৫
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু জরুরি পরীক্ষা করতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি কেবিনেই আছেন। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বোর্ড পরবর্তী চিকিৎসা–সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে গত ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

বিজ্ঞাপন

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD