Logo

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২৯ ডিসেম্বর, ২০২৫, ২১:০১
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী
দ্যুতি অরণ্য চৌধুরী । ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও মধ্যপন্থার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলেও সাম্প্রতিক সময়ে দল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব প্রাথমিকভাবে ৩০০ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও, ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটে শর্তসাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীরা প্রতারণার শিকার হয়েছেন বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, নিজের নৈতিকতা ও আদর্শ বিসর্জন দিয়ে, জনতার বিশ্বাসের অমর্যাদা করে এই জোটের অংশ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। দলীয় মনোনয়ন পেলেও আমি এই জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতাম না। তাই নিজেকে দলের সব ধরনের নির্বাচনকালীন কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ঘোষণা করছি এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

তিনি আরও যোগ করেন, ক্ষমতার রাজনীতি নয়, জনতার অধিকার রক্ষা ও নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা আমার লক্ষ্য। নতুন রাজনীতি ও মজলুম মানুষের পক্ষে আজীবন কথা বলার অঙ্গীকারও রাখছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দ্যুতি অরণ্য চৌধুরী এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক এবং জাতীয় যুবশক্তি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD