Logo

খালেদা জিয়ার আপসহীন অবস্থান সবসময় জনগণকে যুগিয়েছে অনুপ্রেরণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ২১:৩৭
খালেদা জিয়ার আপসহীন অবস্থান সবসময় জনগণকে যুগিয়েছে অনুপ্রেরণা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বেগম খালেদা জিয়া ছিলেন সাহসী দেশপ্রেমিক বাংলাদেশি মুসলিম নারী। তাঁর আপসহীন রাজনৈতিক অবস্থান ও দেশের স্বার্থ, সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা সবসময় জনগণকে অনুপ্রেরণা যুগিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বেগম জিয়া মৃত্যুর আগে পুরো জাতির অবিসংবাদিত রাজনৈতিক অভিভাবক হিসেবে স্থান করে নিয়েছিলেন। আমরা আশা করি, বর্তমান বিএনপি তার আধিপত্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আদর্শ অনুসরণ করে দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য আপসহীন রাজনীতি চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

শোকবার্তায় হেফাজত নেতারা উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়ার রাজনীতিক জীবন দেশের গণতন্ত্র রক্ষায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অনুপ্রেরণার এক অমলিন দৃষ্টান্ত হিসেবে থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD