Logo

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করবে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:০২
ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করবে জামায়াত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়তে ইসলামী নির্বাচনী ইশতেহারে জানিয়েছে, ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা হবে। দলটি বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে এই ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

দলের বক্তব্য অনুযায়ী, ক্ষমতায় আসলে জামায়াতের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হবে বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের শক্তি বৃদ্ধি করা। ইশতেহারে উল্লেখ করা হয়েছে, দেশটির প্রতিবেশী ও নিকট প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে, যেখানে পারস্পরিক সম্মান ও ন্যায্যতা বজায় থাকবে।

জামায়াতের পরিকল্পনা অনুযায়ী, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ এ অঞ্চলের সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল ও গঠনমূলক করার পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও মুসলিম বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অগ্রাধিকারের ভিত্তিতে সম্প্রসারণ করা হবে।

বিজ্ঞাপন

দলটি জানিয়েছে, ক্ষমতায় আসলে উন্নত বিশ্বের দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডা–র সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি পূর্ব ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

জামায়াতের এই ইশতেহারে দেশের কূটনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা ক্ষমতায় গেলে তাদের বিদেশনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার রূপরেখা প্রমাণ করে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD