Logo

বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৪
বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ফাইল ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষণমূলক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’ বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আজ একটি বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে, এবারের নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গণ্য হতে পারেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনটির শিরোনাম ছিল, “An Interview with Tarique Rahman—Likely Bangladesh’s Next Prime Minister”, যেখানে নির্বাচনের আগে পরিচালিত বিভিন্ন জনমত জরিপের তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে পরিচালিত একটি জরিপে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থন প্রায় ৭০ শতাংশ, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন ১৯ শতাংশ।

বিজ্ঞাপন

এছাড়া ইনোভেশন কনসালটিং পরিচালিত অন্য একটি জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশের বেশি মানুষ মনে করছেন তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হবেন, এবং ২২.৫ শতাংশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সম্ভাব্যতা দেখছেন।

দ্য ডিপ্লোম্যাট প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করেছে, এবারের নির্বাচনে ‘জেন জেড’ বা তরুণ ভোটাররা সিদ্ধান্তমূলক ভূমিকা রাখবেন। বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে তরুণদের ব্যাপক সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

সাক্ষাৎকারের সময় তারেক রহমান বলেন, তিনি জেন জেড ভোটারদের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন এবং তাদের উদ্বেগ ও প্রত্যাশার সঙ্গে বিএনপির কর্মসূচি সঙ্গতিপূর্ণ করতে চান। আমরা কর্মসংস্থান, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত ও শ্রমবাজারে অগ্রাধিকার দিচ্ছি। এগুলো জেন জেড-এর চাহিদার সঙ্গে দৃঢ়ভাবে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি ও পররাষ্ট্রনীতির দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আমাদের নীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। আমরা পারস্পরিক সম্মান, আস্থা ও লাভভিত্তিক সম্পর্ক স্থাপন করব, তবে দেশের স্বার্থ সবার আগে থাকবে।

বিজ্ঞাপন

তিনি দেশের অর্থনীতি শক্তিশালী করতে আইটি, সেমিকন্ডাক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং, জুতা ও ক্ষুদ্র-মধ্যম শিল্পের উন্নয়নে মনোযোগ দেবেন। এছাড়া প্রক্রিয়াজাত খাদ্য, মাছ, সবজি উৎপাদন ও রপ্তানির সুযোগ বাড়ানো হবে।

বাংলাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি, জলবায়ু পরিবর্তন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও তারেক রহমান ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিএনপি সরকারের সময় জনগণের স্বার্থ ও ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। জনগণই দেশের পরিবর্তনের মূল চালিকাশক্তি।

দ্য ডিপ্লোম্যাট প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে সমীকৃত পররাষ্ট্রনীতির সমালোচনা চলেছে, যেখানে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের নজর বাংলাদেশের দিকে ছিল। এই প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্ত্বাধীন বিএনপির সম্ভাব্য নেতৃত্ব ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD