Logo

জাতির উদ্দেশে ভাষণের প্রস্তুতি নিচ্ছেন নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৫
জাতির উদ্দেশে ভাষণের প্রস্তুতি নিচ্ছেন নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছে দলটি।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, ভাষণটি প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতির অপেক্ষায় রয়েছে এনসিপি। কমিশনের অনুমোদন পাওয়া গেলে ভাষণ সম্প্রচারের নির্দিষ্ট তারিখ ও সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া উপকমিটির সঙ্গে যোগাযোগ করা হলে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ প্রচারের জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনুমতি পাওয়ার পরই ভাষণের সময়সূচি চূড়ান্ত করা হবে এবং তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ফলে ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ধারাবাহিক ভাষণে নির্বাচনী মাঠ আরও সরব হওয়ার আভাস মিলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD