Logo

ঢাকায় বিএনপির সমাবেশ বাতিল, নতুন কর্মসূচি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৭
ঢাকায় বিএনপির সমাবেশ বাতিল, নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় হওয়ার কথা থাকা বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে। তার পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, পূর্বনির্ধারিত সমাবেশের পরিবর্তে মহানগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনি বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ ও নির্বাচকরা চেয়ারম্যানের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত সহসভাপতি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দেন। এছাড়া কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারাও ছাত্রদলে অন্তর্ভুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের ভূমিকা ও অবদানে অনুপ্রাণিত হয়ে তরুণ নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শিগগিরই ছাত্রদলের নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD