মুচলেকা দিয়ে পালিয়েছেন তাদের বিশ্বাস করবো না: সাদিক কায়েম

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, যারা মুচলেকা দিয়ে পালিয়েছে, তাদের বিশ্বাস করা যাবে না। তিনি বলেন, “অনেক নেতা জুলাই আন্দোলনের দেড় বছর পর দেশে এসেছেন এবং এখন বিভিন্ন ভুয়া বক্তব্য দিচ্ছেন। তাদের এ ভুয়া কথাবার্তা আপনারা বিশ্বাস করবেন না।
বিজ্ঞাপন
আমরা কাজের কথা বিশ্বাস করবো। আমাদের বিশ্বাস শুধু তাদের কাজে, যারা ইতিমধ্যে কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছেন। বিএনপির নেতারা ১১ দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছেন।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাউফল পাবলিক স্কুল মাঠে জামায়াতের বাউফল উপজেলার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সাদিক কায়েম বলেন, “দেশের পাঁচটি প্রধান ছাত্র সংসদ নির্বাচনে চার কোটি তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। ডাকসু থেকে শুরু করে জাকসু পর্যন্ত সবক’টি আন্দোলন তরুণদের অংশগ্রহণে এগিয়েছে।”
ডাকসু ভিপি বলেন, “আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের নেতা হবো না, আমরা তাদের প্রতিনিধি এবং সেবক হব। ছোট ভাইদের একজন অভিভাবকের মতো দৃষ্টি রাখব। আগামীর বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করবেন ডা. শফিকুর রহমান। জনগণকে কোনো দায়িত্ব নিতে তাদের কাছে যেতে হবে না, এমপি ও মন্ত্রীরা নাগরিকদের কাছে যাবে এবং অধিকার নিশ্চিত করবে।”
বিজ্ঞাপন
জনসভায় জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান, পটুয়াখালী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ জেলার চারটি আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।







