Logo

জামায়াতকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম: হেফাজত আমির

profile picture
উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৮
জামায়াতকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম: হেফাজত আমির
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, মুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম এবং কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাট এলাকার একটি মাদরাসায় সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হেফাজত আমির জানান, চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, তার কাছে এটি কেবল একটি নির্বাচন নয়, বরং জামায়াতের বিরুদ্ধে আদর্শিক লড়াই।

বিজ্ঞাপন

আলেম সমাজের উদ্দেশে তিনি বলেন, যারা মওদুদির আদর্শভিত্তিক জামায়াতের সঙ্গে জোট করেছে, তারাও একই আদর্শের অংশ। তাই মুসলমানদের উচিত এই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে হেফাজতের মৌলিক ও আকিদাগত মতপার্থক্য রয়েছে। তাদের দ্বীনের ব্যাখ্যা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD