জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ (১১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে। জামায়াতের প্রচার বিভাগ এক প্রেস ইনভাইটেশনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনের বিষয়বস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল অর্থসহ আটক করার ঘটনায় দলটির অবস্থান তুলে ধরার জন্য এই আয়োজন করা হয়েছে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানার পুলিশ বেলাল উদ্দিনকে ৫০ লাখ টাকাসহ আটক করে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।








