Logo

ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫১
ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে অসহায় ও পথপ্রাণীদের চিকিৎসার উদ্দেশ্যে ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বনানীর কে-ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে অবস্থিত বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রাণীদের অধিকার রক্ষা এবং বিনা মূল্যে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষায়িত ক্লিনিকটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই সংগঠনটি মূলত প্রাণীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং অসুস্থ প্রাণীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরেই সংগঠনটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এখন থেকে স্থায়ী ক্লিকের মাধ্যমে এই চিকিৎসাসেবা আরও সুসংগঠিত এবং আধুনিক পদ্ধতিতে প্রদান করা হবে। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমান। এছাড়া আয়োজক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রাণী অধিকার কর্মীরাও উপস্থিত ছিলেন। 

ক্লিনিকটি উদ্বোধনের পর তারেক রহমান এর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রাণীদের প্রতি সদয় হওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। 

তিনি আরও বলেন, একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় প্রাণীদের সুরক্ষাও অত্যন্ত জরুরি এবং রাজনৈতিক সামাজিক কাজের পাশাপাশি প্রাণিকুলের প্রতি এমন মানবিক দায়িত্ব পালন করা প্রত্যেকের কর্তব্য।

বিজ্ঞাপন

উদ্যোক্তারা জানিয়েছেন, ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জরুরি অস্ত্রোপচার, টিকাদান ও আহত প্রাণীদের উদ্ধার ও সেবা প্রদানের ব্যবস্থা থাকবে। সম্পূর্ণ অলাভজনক এই উদ্যোগটি তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহ ও অর্থায়নে পরিচালিত হবে। আগামীতে ঢাকা ছাড়াও জেলা শহরগুলোতে ভ্রাম্যমাণ ক্লিনিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান এবং সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রাণী অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD