Logo

জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৩
জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি অপপ্রচারের দিকে নজর না দিয়ে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসে তিনি বলেন, “জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে কিছু গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। পুরো দেশবাসী সেটিই প্রত্যাশা করছে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD