Logo

আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক: সংবাদ সম্মেলনে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৮
আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক: সংবাদ সম্মেলনে জামায়াত
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধকোটি টাকাসহ আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিকল্পিত নাটক হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, জামায়াতের জেলা আমির একজন ব্যবসায়ী এবং বিমানবন্দরের মতো সিকিউর জায়গায় এমন ঘটনা ঘটানো পরিকল্পিত।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, “জামায়াতকে বিতর্কিত করার উদ্দেশ্যে এই ধরনের অপপ্রয়াস করা হয়েছে। এক দল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, যাতে জনগণ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে পৌঁছাতে না পারে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনি বুথ ভেঙে ফেলা হয়েছে, এছাড়া সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং হামলা করা হচ্ছে। মনে হচ্ছে প্রশাসনের একটি অংশ এক দলের পক্ষে অবস্থান করছে।”

বিজ্ঞাপন

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর এই কাজ উদ্দেশ্যপ্রণোদিত। একদল লোক ইচ্ছাকৃতভাবে এ ধরনের নাটক সাজাচ্ছে। আমরা সব জায়গায় এই ইস্যু জানিয়েছি এবং জনগণকে সতর্ক করছি।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD