Logo

ঢাকা-৬ আসনের এক কেন্দ্রে রাতে হট্টগোল, ভিডিও ভাইরাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪৫
ঢাকা-৬ আসনের এক কেন্দ্রে রাতে হট্টগোল, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ৪৩ নম্বর ওয়ার্ডের জুবিলী স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে রাতে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার রাতের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ভাইরাল ভিডিওতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জনকে দেখা গেছে। তবে তাদের পরিচয় বা ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, এক বয়স্ক ব্যক্তি অপেক্ষাকৃত তরুণ একজনকে শাসাচ্ছেন এবং পুলিশের উদ্দেশে প্রশ্ন তুলছেন— তাদের উপস্থিতিতে ওই ব্যক্তি কীভাবে কেন্দ্রের ভেতরে প্রবেশ করলেন।

এ সময় পাশেই থাকা আরেক ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে পরিচয় দেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সদস্যদের উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করতে দেখা যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD