Logo

টাকাসহ সেই জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪:০৪
টাকাসহ সেই জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

বিপুল পরিমাণ টাকাসহ আটকের পর ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকা ফেরত দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে দুপুর ১২টার দিকে তাকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি যাচাই-বাছাই করে। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে টাকা ফেরত দেওয়া হয় এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা জানানো হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD