ফকিরাপুলে জামায়াত-শিবিরের সশস্ত্র অবস্থান: মির্জা আব্বাস

রাজধানীর ফকিরাপুল এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।
বিজ্ঞাপন
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২২০ জন।
বিজ্ঞাপন
৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার গাজীপুর-2 আসনে—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
নির্বাচন ও গণভোট পরিচালনায় প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।








