Logo

চাঁপাইনবাবগঞ্জে ৩ আসনেই এগিয়ে জামায়াতের দাঁড়িপাল্লা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৩
চাঁপাইনবাবগঞ্জে ৩ আসনেই এগিয়ে জামায়াতের দাঁড়িপাল্লা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক। সর্বশেষ পাওয়া কেন্দ্রভিত্তিক ফল অনুযায়ী, প্রতিটি আসনেই দলটির প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছেন।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে সবচেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। এই আসনে মোট ১৭২টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফল অনুযায়ী, নূরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৪৮ ভোট, যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ৭২ হাজার ৭ ভোট। ভোটের ব্যবধান প্রায় দ্বিগুণের কাছাকাছি।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেও একই চিত্র দেখা যাচ্ছে। এই আসনে মোট ১৮৪টি কেন্দ্রের মধ্যে ১০৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৮৬ হাজার ৬৯১ ভোট।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মোট ১৫৯টি কেন্দ্রের মধ্যে ৭৯টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে জামায়াত প্রার্থী মাওলানা ড. কেরামত আলী পেয়েছেন ৯৮ হাজার ৩৪১ ভোট। একই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ৭৭ হাজার ৭৩৩ ভোট।

বিজ্ঞাপন

কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে থাকায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের এগিয়ে থাকা আরও স্পষ্ট হচ্ছে। এখন নির্বাচন সংশ্লিষ্টদের নজর বাকি কেন্দ্রগুলোর ফল এবং চূড়ান্ত ঘোষণার দিকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD