Logo

ঢাকা-৮: ঢাকা মেডিকেল কেন্দ্রে মির্জা আব্বাস ৪৯০, পাটওয়ারী ১৯৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৭
ঢাকা-৮: ঢাকা মেডিকেল কেন্দ্রে মির্জা আব্বাস ৪৯০, পাটওয়ারী ১৯৫
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

কেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা যায়, মির্জা আব্বাস পেয়েছেন ৪৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১৯৫ ভোট।

এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭২১ জন। প্রাপ্ত ভোটের মধ্যে ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

একই কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে অংশ নেন ৭২১ জন ভোটার। এতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৫৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৩৫০টি। এছাড়া গণভোটে ১৭টি ভোট বাতিল হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অন্যান্য কেন্দ্রের ফলাফল আসার সঙ্গে সঙ্গে ঢাকা-৮ আসনের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD