Logo

ঢাকা-৮ : ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে গেল বিএনপির মির্জা আব্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৯
ঢাকা-৮ : ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে গেল বিএনপির মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ঢাকা-৮ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। এখন পর্যন্ত পাওয়া ছয়টি কেন্দ্রের ফল অনুযায়ী তিনি মোট ২ হাজার ৯১৫ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট। ফলে দুই প্রার্থীর ব্যবধান খুবই কম, যা আসনটিতে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট শুরু হয় এবং তা বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

নির্বাচন চলাকালে দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। তবে ভোটের দিন পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল কিছু অভিযোগও তুলেছে।

ভোটার উপস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে থাকায় ঢাকা-৮ আসনের চূড়ান্ত ফল নিয়ে ভোটার ও রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। এখন নজর পুরোপুরি শেষ ফলাফলের দিকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD