Logo

আমার কোন ক্ষতি হলে, দায় আমির হামজাকে নিতে হবে: রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৬, ১৪:২২
আমার কোন ক্ষতি হলে, দায় আমির হামজাকে নিতে হবে: রাশেদ খান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর এমপি আমির হামজার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ওই পোস্টে বিএনপি নেতা রাশেদ খান নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং অভিযোগ তুলেছেন যে, ওয়াজ মাহফিলে তার বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া হয়েছে যা তাকে “হত্যাযোগ্য” করে তোলার পরিস্থিতি তৈরি করেছে।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, এর আগে একটি ওয়াজ মাহফিলে আমির হামজা তার বিষয়ে বলেন, “তার চোদ্দগুষ্টি আওয়ামী লীগ।” পাশাপাশি তিনি আরও বলেন, “শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে যে কাজ করবে না, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।”

রাশেদ খানের অভিযোগ, রাজনৈতিক ময়দানে সমালোচনার কারণে টকশোতে তার বক্তব্য তুলে ধরায় আমির হামজা তার ওপর ক্ষুব্ধ হয়েছেন। তবে রাজনৈতিক সমালোচনার পরিবর্তে ধর্মীয় ওয়াজ মাহফিলে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য তার জীবনের জন্য হুমকি তৈরি করেছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, এই বক্তব্যের পর আমির হামজার “উগ্রবাদী সমর্থক গোষ্ঠী” তার ওপর হামলা বা ‘মব’ তৈরি করতে পারে।

রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, তার কোনো ক্ষতি হলে এর সম্পূর্ণ দায় আমির হামজাকে নিতে হবে বলে তিনি মনে করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD