কে কোথায় ঈদ উদযাপন করবেন জামায়াতের শীর্ষ নেতারা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ঈদ উদযাপনের স্থান নির্ধারণ করা হয়েছে। দলটির অধিকাংশ কেন্দ্রীয় নেতা এবার নিজ নিজ এলাকা কিংবা নির্বাচনী অঞ্চলে ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে দলীয় নেতারা বিভিন্ন এলাকায় ঈদের নামাজ, শুভেচ্ছা বিনিময় ও সামাজিক কার্যক্রমে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ঈদ উদযাপন করবেন ঢাকায়। একইভাবে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরও রাজধানীতেই ঈদ পালন করবেন।
আরও পড়ুন: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
বিজ্ঞাপন
জামায়াতের আরেক নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।
দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ এলাকায় ঈদের সময় অবস্থান করবেন বলে জানা গেছে।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। অন্যদিকে মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে ঈদ উদযাপন করবেন।
বিজ্ঞাপন
এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায় অবস্থান করবেন। মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে ঈদ পালন করবেন।
দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। অন্যদিকে সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ঈদ করবেন।
বিজ্ঞাপন
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতেই ঈদ উদযাপন করবেন বলে দলীয়ভাবে জানানো হয়েছে।
ঈদ উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সামাজিক ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে এতিম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ, ঈদ শুভেচ্ছা বিনিময় এবং স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি।








