Logo

জামায়াত বর্তমানে ৭১ থেকেও বেশি ভয়ংকর: রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ২০:২৬
জামায়াত বর্তমানে ৭১ থেকেও বেশি ভয়ংকর: রাশেদ খান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকায় দেশে রোগ-বালাই ও সংকট বাড়ছে— এমন মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য নাসির উদ্দিন পাটোয়ারীর ‘বড় ভাইসুলভ’ বক্তব্যের মতো। তিনি বলেন, জামায়াতের শীর্ষ নেতার এমন মন্তব্যে দলটির ‘আসল রূপ’ আবারও জনগণের সামনে প্রকাশ পেয়েছে।

ফেসবুক পোস্টে রাশেদ খান আরও লেখেন, দীর্ঘদিন ধরে অনেকে মনে করতেন ১৯৭১ সালের জামায়াত এবং বর্তমান জামায়াত এক নয়। তবে সাম্প্রতিক এই বক্তব্য সেই ধারণা ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে আরও লেখেন, জামায়াত এখন আগের চেয়েও বেশি ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে। একই সঙ্গে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও তোলেন বিএনপির এই নেতা।

এর আগে বিএনপি কে সমালচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করায় আল্লাহ সরকারের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, বিএনপির কারণে রাজনৈতিক পরিস্থিতি এখন কঠিন হয়ে যাচ্ছে, ক্ষমতাসীন দল বিএনপি এখন লুটপাটে ব্যস্ত।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ারের ওই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD