Logo

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৬:৫৩
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। তবে মতের অমিলের কারণে হামলা, সহিংসতা কিংবা অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, প্রতিহিংসা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। সব রাজনৈতিক নেতা-কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহনশীল রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সচেতন নাগরিকদের প্রতিও আহ্বান জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD