Logo

আপনারা চাইলে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ কায়েম করুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মে, ২০২৬, ১৯:৪৩
আপনারা চাইলে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ কায়েম করুন
ছবি: সংগৃহীত

বিএনপির উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, “আপনারা যদি চান তারেক রহমানকে নিয়ে কেউ কিছু বলতে পারবেন না, তাহলে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ ও স্বৈরশাসন কায়েম করুন।”

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন। ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আসিফ মাহমুদ বলেন, তারেক রহমান বলেছিলেন তার একটি পরিকল্পনা আছে। কিন্তু সেই পরিকল্পনা কি নিজেদের ছাত্রসংগঠনের ‘গুন্ডা-পান্ডাদের’ হাতে অস্ত্র তুলে দেওয়া—এমন প্রশ্ন এখন উঠছে। নামাজের পর আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কায়দায় হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা করা যে কারও অধিকার। কিন্তু সমালোচনা করলেই গ্রেপ্তার—এটা শেখ হাসিনার সময়েও দেখা গেছে। এখন যদি কেউ তারেক রহমানকে নিয়ে কথা বলতে না পারে, তাহলে সেটি প্রকাশ্যে ফ্যাসিবাদ ও স্বৈরশাসন প্রতিষ্ঠার সমান হবে।

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD