ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাইলেন মুফতি আমির হামজা

ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন এবং ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহীর সিটি বাইপাস এলাকায় আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
বক্তৃতায় আমির হামজা বলেন, দেশে প্রচলিত আইনে রামিসা, আছিয়া কিংবা তানিয়ার মতো ঘটনার সঠিক বিচার সম্ভব নয়। ধর্ষণের বিচার নিশ্চিত করতে হলে কোরআনের সুরা আন-নুরের আলোকে আইন প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, শরিয়াহভিত্তিক আইন কার্যকর করা গেলে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে। শুধু মানববন্ধন, বক্তব্য বা রাজনৈতিক আলোচনা দিয়ে এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, একজন বাবা হিসেবে এ ধরনের ঘটনায় তিনি ব্যথিত। তার ভাষায়, ছোট শিশুদের ওপর এমন নির্মম নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিজ্ঞাপন
ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু কারাদণ্ড বা জরিমানায় এ ধরনের অপরাধ বন্ধ হবে না; অপরাধীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া প্রয়োজন।








