ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতাহাতি ও সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা-কর্মী আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, ঘটনাটি ছাত্রদলের নেতা-কর্মীদের পক্ষ থেকে ঘটেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি মোড় জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী জুমার নামাজ আদায় করতে পুরাতন ডিসি মোড় জামে মসজিদে যান। নামাজ শেষে তার সঙ্গে দেখা করতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহাম্মেদ সেখানে উপস্থিত হন। একই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মীও সেখানে ছিলেন।
এ সময় হঠাৎ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু হয় বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি ঘিরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত তিনজন আহত হন।








