নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, বিক্ষোভের ডাক এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
একইসঙ্গে দেশের সব জেলা কমিটিকেও নিজ নিজ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চলমান ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে দেশের সব জেলা কমিটিকে নির্ধারিত সময়ে নিজ নিজ এলাকায় একই ধরনের কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
এর আগে শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে।








