Logo

কুষ্টিয়া-৪ আসনে এগিয়ে জামায়াতের আফজাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৮
কুষ্টিয়া-৪ আসনে এগিয়ে জামায়াতের আফজাল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালি, খোকসা) আসনের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আফজাল হোসেন এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৫২টি কেন্দ্রের মধ্যে ১৫ কেন্দ্রের প্রাথমিক গণনার ভিত্তিতে ১৫ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন মো. আফজাল হোসেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১২ হাজার ৬৬৪ ভোট। প্রাথমিক এই ফলাফলের মাধ্যমে আসনে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই স্পষ্ট হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৫০৪ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD