Logo

লক্ষ্মীপুর-৩ আসনে ১৭ কেন্দ্রে এগিয়ে এ্যানি চৌধুরী

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৩
লক্ষ্মীপুর-৩ আসনে ১৭ কেন্দ্রে এগিয়ে এ্যানি চৌধুরী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিক ফলাফলে কোথাও ধানের শীষ, কোথাও দাঁড়িপাল্লা, আবার কিছু কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

বেসরকারিভাবে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের মোট ভোট গণনায় ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ঘোষিত ১৭টি কেন্দ্রে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পেয়েছেন মোট ২২ হাজার ৯০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট।

বিজ্ঞাপন

সন্ধ্যা থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে। জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, ধাপে ধাপে সব কেন্দ্রের ফলাফল সংগ্রহ করা হচ্ছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রভিত্তিক এই ফলাফল পরিবর্তিত হতে পারে।

এদিকে ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসুক পরিবেশ দেখা গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD