Logo

১২ কেন্দ্রের ফলে মামুনুল–ববির হাড্ডাহাডি লড়াই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৪
১২ কেন্দ্রের ফলে মামুনুল–ববির হাড্ডাহাডি লড়াই
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আদাবর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনের ফলাফল ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত পাওয়া ১২টি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফলে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাডি লড়াই দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে দেখা যায়, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক রিকশা প্রতীকে ৭ হাজার ৩৭১ ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৬৮ ভোট। ব্যবধান মাত্র তিন ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। গণনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD