Logo

রংপুর-৪ আসনে ৫৭ কেন্দ্রের ফলে এগিয়ে আখতার হোসেন

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৫
রংপুর-৪ আসনে ৫৭ কেন্দ্রের ফলে এগিয়ে আখতার হোসেন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৫৭টির ফলাফল প্রকাশ হয়েছে। প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন

শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট।

গণনা কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD