Logo

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২১
আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ফাইল ছবি

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের কর্মকাণ্ডে নজরদারির ভূমিকা রাখতে এই ছায়া মন্ত্রিসভা কাজ করবে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করেন।

সেখানে তিনি বলেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

নির্বাচনের পর দেশজুড়ে নৈরাজ্য ও দমন-পীড়নের অভিযোগ তুলে আসিফ মাহমুদ অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি।

অন্যথায় তিনি দলটিকে সতর্ক করে দিয়ে বলেন, ক্ষমতার অপব্যবহারের পরিণতি ইতিহাসে স্পষ্ট উদাহরণ হয়ে আছে। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনা-এর পরিণতির কথাও উল্লেখ করেন।

শনিবার দিবাগত রাতে রাজধানীতে বিএনপির তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এনসিপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে এসব বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট পাওয়া গেছে, এনসিপি তা সম্মানের সঙ্গে রক্ষা করবে। যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন, তাহলে সেই অনুষ্ঠানে অংশ নেওয়া হবে কি না—তা নতুন করে ভাবতে হবে।

দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন এনসিপি মুখপাত্র। তিনি বলেন, শপথ গ্রহণের আগেই কিছু গণমাধ্যমের আচরণ প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতার জায়গা থেকে এমন প্রবণতা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এনসিপি ও ১১ দলীয় জোটের প্রতি নারী ও তরুণ সমাজের সমর্থনের কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, দেশের একটি বড় অংশ—প্রায় ৪৬ শতাংশ ভোটার বর্তমান সরকারকে ভোট দেয়নি। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই বাংলাদেশ গড়া সম্ভব নয়। দমন-পীড়নের মাধ্যমে যদি আবারও মাফিয়াতন্ত্র বা ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হয়, তবে তার পরিণতিও ইতিহাসে লেখা আছে বলে হুঁশিয়ারি দেন তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD