তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জনের পর রাজনৈতিক সমঝোতা ও সম্প্রীতির বার্তা দিতে নতুন উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি পৃথকভাবে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে।
বিজ্ঞাপন
জানা গেছে, ১১ দলীয় জোটের শরিক এই দুই নেতার বাসভবনে আলাদাভাবে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। রাজনৈতিক অঙ্গনে এই উদ্যোগকে নতুন সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিষয়টিকে ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। একইসঙ্গে এ উদ্যোগ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সারজিস আলম লিখেন, ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।
এনসিপির এ নেতা আরও লিখেন, পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরেছেন সারজিস আলম।








