Logo

ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত-এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১৬
ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত-এনসিপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যেই ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট!

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে নির্বাচন করে পরাজিত জামায়াতের আলোচিত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

একই কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে আসিফ বলেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

এ ছাড়া, ঢাকা-১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা মীর আহমেদ বিন কাসেম (আরমান) তার ফেসবুক পোস্টেও ছায়া মন্ত্রিপরিষদ গঠনের কথা জানিয়েছেন।

 

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD