বিএনপির নিরঙ্কুশ জয়ে শুভেচ্ছা জানাল বাস্তহারা দল

বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান ও সাধারণ সম্পাদক শরীফ মোঃ ফেরদৌস আলম তুহিন গত ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এক যৌথ বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
বার্তায় বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সরাসরি সমর্থন অর্জন করা একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দায়িত্ব ও প্রত্যাশার পথ খুলে দিয়েছে। একাত্তরের বিজয়কে ধরে রাখার লক্ষ্য বাস্তবায়ন করতে এবং পাকিস্তানের বিপক্ষে বাংলার জনগণ যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তা প্রশংসনীয়। জনগণের শুভবুদ্ধি দেশের গণতন্ত্রকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাবে।
দলীয় নেতারা আরও বলেন, নবনির্বাচিত সরকার দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন এবং অর্থনৈতিক অগ্রগতিতে নতুন গতিশক্তি যোগ করবে। দেশের সার্বিক উন্নয়ন, সাংস্কৃতিক মুক্তি, বাকস্বাধীনতা, আইনের শাসন এবং জাতীয় ঐক্য জোরদারে নবনির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান ও শরীফ মোঃ ফেরদৌস আলম তুহিনের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দল দেশের কল্যাণে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতার মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করবে।
বার্তার শেষ অংশে দলের পক্ষ থেকে পুনরায় বিএনপি-কে অভিনন্দন জানানো হয়েছে এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।








