Logo

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এ জেড এম জাহিদ হোসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এ জেড এম জাহিদ হোসেন
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ সচিব তাকে ফোন করে শপথের জন্য দাওয়াত জানান। বিষয়টি জাহিদ হোসেনের ঘনিষ্ঠ সূত্র জানা যায় ।

বিজ্ঞাপন

জাহিদ হোসেন ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর ব্যক্তিগত চিকিৎসক। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর-৬ আসন (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) থেকে জয় লাভ করেন। নির্বাচনে তিনি পেয়েছেন ২০৫,১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১৯০,৭০৩ ভোট।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন জাহিদ হোসেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পাবেন, তা শপথের পর আনুষ্ঠানিকভাবে জানা যাবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD