Logo

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৮
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে আসনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বে গুরুত্বপূর্ণ পদগুলো নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান হবেন বিরোধী দলীয় নেতা। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে।

গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বৈঠকে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত দেশের জনগণকে জানানো হবে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত ও ১১ দলীয় জোটের এই নেতৃত্ব কাঠামো সংসদে বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD