Logo

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৮
মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে সদস্য হিসেবে শপথ নিলেও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদে বিরোধী দলের জন্য নির্ধারিত বৈঠক কক্ষে আলোচনার পর ১১ দলীয় জোটের অংশীদার দলটির নির্বাচিত প্রতিনিধিরা এ সিদ্ধান্ত জানান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ১২:৪২ মিনিটে ফেসবুক পোস্টে লিখেছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ও ‘সংসদ সদস্য’ দুই পদেই শপথ গ্রহণ করবে এনসিপির নির্বাচিত প্রতিনিধিগণ।

বিজ্ঞাপন

তিনি বলেন, একই সঙ্গে বিএনপি জনগণের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করায় আমরা আজ অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করব না।

এর আগে, আব্দুল্লাহ আল আমিন বলেন, জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের ম্যান্ডেট দিয়েছে- এ জন্য আমরা দুটি শপথই নিচ্ছি। বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে।

বিজ্ঞাপন

 

এর আগে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা বৈঠক করেন। এরপর তারা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD