Logo

লাফ দিয়ে সংসদে ঢুকলেন এহসানুল হক মিলন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪১
লাফ দিয়ে সংসদে ঢুকলেন এহসানুল হক মিলন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে শেষ মুহূর্তে প্রবেশ করেন আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তাকে দৌড়ে এবং লাফ দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা যায়।

বিজ্ঞাপন

এইুুদিন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন সালাহউদ্দিন আহমদ, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনো এটাকে ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য কে, কে শপথ নেবেন, সেটার বিধান করতে হবে। এই ফরমটি সংবিধানে নেই। ফরমটি তৃতীয় তফশিলে আছে।

দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

এদিকে, বিষয়টি নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।

জামায়াতের এ নেতা বলেন, যে কারণ দেখিয়ে তারা শপথ নেননি, তা সম্পূর্ণ অযৌক্তিক। বলাই আছে, যে আমাদের সংসদে সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনিই সংস্কার পরিষদের শপথ পাঠ করাবেন। যে যুক্তি তারা (বিএনপি) দিয়েছে তা খোড়া যুক্তি। আমরা আহ্বান করবো আর যেন বিলম্ব না করা হয়।

বিজ্ঞাপন

শপথগ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD