Logo

জুবাইদা রহমান ও জাইমা রহমান এসেছেন শপথ অনুষ্ঠানে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০
জুবাইদা রহমান ও জাইমা রহমান এসেছেন শপথ অনুষ্ঠানে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শুরুতেই শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

বিজ্ঞাপন

সকাল ১০টায় জাতীয় সংসদ ভবন-এর নির্ধারিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠানে দেখা যায় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমানকে।

বিজ্ঞাপন

শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হলো।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD