ত্রয়োদশ সংসদের শপথ নিতে সংসদ ভবনে মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে বিজয়ী প্রার্থীরা শপথ নিতে উপস্থিত হয়েছেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে।
বিজ্ঞাপন
শপথ নিতে হাজির হয়েছেন ঢাকা-৮ আসনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মির্জা আব্বাস। সকাল ১০টায় সংসদ ভবনের নির্ধারিত শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।
এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ছিল ঢাকা-৮। এ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনের ফলাফল রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিজ্ঞাপন
শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম।








