Logo

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে শপথের বিষয়ে জানানো হয়। বিষয়টি এ্যানির ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এর আগে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এ্যানি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD