Logo

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০৩
হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন রিজভী
রুহুল কবির রিজভী | ফাইল ছবি

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতাল ত্যাগ করেন।

বিজ্ঞাপন

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রিজভীর শারীরিক অবস্থা এখন অনেক উন্নত হয়েছে। জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকাংশে কমে গেছে।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য, শারীরিক অসুস্থতার কারণে গত সপ্তাহে রিজভীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা একটি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।

এর আগে, গত বুধবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে দেখতে যান এবং সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

রিজভী এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD