Logo

শপথ নিবে কি না সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে জামায়াত জোট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬
শপথ নিবে কি না সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে জামায়াত জোট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন কি না—এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছেন জোটের নেতারা। সংসদ ভবনেই এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা অল্প সময়ের মধ্যেই সংসদ ভবনে একত্রিত হবেন। বৈঠকে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। শপথ গ্রহণের বিষয়ে জোটের অবস্থান কী হয়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD