Logo

এতিম ও অসহায় নারীদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪৩
এতিম ও অসহায় নারীদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান
ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের প্রথম দিনে রাজধানীর ভাসানটেক এলাকায় এতিম শিশু এবং সুবিধাবঞ্চিত নারীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। তিনি সরাসরি শিশু ও নারীদের পাশে বসে তাদের খোঁজখবর নেন এবং ইফতারের সময় তাদের সঙ্গে মিলিত হন।

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হিফজ মাদ্রাসায় পুরো রমজান মাস জুড়ে ইফতার, সেহরি ও রাতের খাবারের আয়োজন করা হয়েছে। জাইমা রহমানের ব্যক্তিগত তদারকিতে পরিচালিত এই মানবিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে তিনি ভাসানটেকে উপস্থিত হন।

ইফতারের পূর্ব মুহূর্তে জাইমা রহমান এতিম শিশুদের পড়াশোনা, ভবিষ্যৎ স্বপ্ন ও তাদের ছোট ছোট প্রশ্ন মনোযোগ দিয়ে শুনেন। এরপর বয়স্ক নারীদের সঙ্গে আলাপ করেন এবং তাদের শারীরিক অবস্থা ও দৈনন্দিন সমস্যার কথা শোনেন।

বিজ্ঞাপন

উপস্থিতরা জানান, তার সরল, আন্তরিক ও জনহিতকর আচরণ দেখে শিশু ও নারীরা আবেগাপ্লুত হন।

ইফতারের আগে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এরপর আজানের সঙ্গে সঙ্গে জাইমা রহমান নিজে শিশুদের হাতে ইফতার তুলে দেন এবং তাদের সঙ্গে বসে একসাথে ইফতার সম্পন্ন করেন। কোনো প্রটোকল বা আড়ম্বর ছাড়াই এই কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয়রা তার মানবিক আচরণ প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন

জাইমা রহমানের এই উদ্যোগ দেশবাসীর কাছে মানবিক ও উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের সঙ্গে সরাসরি সময় কাটানো ও তাদের প্রয়োজন শোনার মাধ্যমে তিনি মানবিক সহমর্মিতা প্রদর্শন করেছেন, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD