Logo

সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত গণমাধ্যমের স্বাধীনতা: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩০
সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত গণমাধ্যমের স্বাধীনতা: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতাকে সুস্থ গণতন্ত্রের ভিত্তি হিসেবে উল্লেখ করে ভিন্নমতকে দমনের পরিবর্তে গ্রহণযোগ্যতা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান লিখেছেন, ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা- উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবস্থান ও বক্তব্যের প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতা এবং সহনশীল রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা নতুন করে গুরুত্ব পাচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD