Logo

ঝাড়ু হাতে রাস্তায় নামলেন জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৭
ঝাড়ু হাতে রাস্তায় নামলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

সকালে রাজধানীর মনিপুর এলাকায় রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। ফজরের পর তিনি নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে নিজে ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন।

বিজ্ঞাপন

ভিডিওচিত্রে দেখা যায়, জামায়াতের আমির প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় ধরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। নেতাকর্মীরা পলিথিনে করে আবর্জনা সংগ্রহ করেন। এ কর্মসূচিতে মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমিরও উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের ‘আবর্জনা’ দূর করতে চান তারা। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশও পরিষ্কার হবে। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়তে চাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিনে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে এনসিপি ও ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD