সাবেক মন্ত্রী সেলিমা রহমান সিসিইউতে ভর্তি

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতাল-এর সিসিইউতে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
রোববার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
জেবি/জেএইচআর







