Logo

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে জায়গা পেলেন শিশির মনির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪২
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে জায়গা পেলেন শিশির মনির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চুয়াল অধিবেশনে ৮৮ সদস্যের এই কর্মপরিষদ অনুমোদন পায়। নতুন কমিটিতে স্থান পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন

কর্মপরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এ টি এম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মণ্ডল, অধ্যাপক নজরুল ইসলাম (পাবনা), ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মাহফুজুর রহমান (ঢাকা), জাহিদুর রহমান ও আবিদুর রহমান সোহেলসহ আরও অনেকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD