Logo

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৮
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর নাম চূড়ান্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। রোববার রাতে দলীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সূত্রগুলো জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ এই সিটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ খুঁজছিল দলটি। সেই বিবেচনায় আসিফ মাহমুদকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চব্বিশের গণআন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ান আসিফ মাহমুদ। পরবর্তীতে নির্বাচনকালীন সময়ে এনসিপির মুখপাত্র হিসেবে দলের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন

দলীয় নেতারা মনে করছেন, সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তিনি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হবেন। আনুষ্ঠানিক ঘোষণার পর দলীয় প্রস্তুতি আরও জোরদার করা হবে বলে জানা গেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD